ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় স্থগিত করেনি চেম্বার আদালত

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

পাঁচ করবর্ষের বিপরীতে ৬৬৬ কোটি টাকার বেশি কর পরিশোধ করা সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবির বৈধতা নিয়ে গ্রামীণ কল্যাণের করা পৃথক রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেনি আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে গ্রামীণ কল্যাণের পৃথক আবেদন সোমবার কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগেরে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব। আদালতে গ্রামীণ কল্যাণের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সামাদ আজাদ। পরে

সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় স্থগিত করেনি চেম্বার আদালত