কাবিননামায় আগের বিয়ে-সন্তানের তথ্য অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের রুল

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

বিয়েতে তথ্য গোপন ও প্রতারণা ঠেকাতে কাবিননামায় বর-কনের আগের ও বিদ্যমান বিয়ে, সন্তান এবং সরকারি পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্ত করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে কাবিননামার বর্তমান ফরমে এসব তথ্য অন্তর্ভুক্ত না করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং

সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin
কাবিননামায় আগের বিয়ে-সন্তানের তথ্য অন্তর্ভুক্ত করতে হাইকোর্টের রুল