নিখোঁজের ৩ দিন পর পাটক্ষেতে মিলল বৃদ্ধার মরদেহ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বেদভিটা গ্রাম থেকে পরি রানী হাজরা নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিন দিন ধরে নিখোঁজ থাকার পর আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ির পাশে পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ছেলে মৃণাল হাজরা বলেন, তার মা গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। সোমবার সকালে ঘরের সামনের রাস্তার পাশে পাটক্ষেতের দিক থেকে দুর্গন্ধ এলে তিনি সেখানে গিয়ে মায়ের মরদেহ দেখতে পান। তার অভিযোগ, কানের ও নাকের স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার উদ্দেশে দুর্বৃত্তরা তার মাকে হত্যা করে

সংক্ষিপ্ত বিবরণ: NTV Bangladesh