বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারআদেন বিমানবন্দরে হাউছিদের ক্ষেপণাস্ত্র হামলা, ইয়েমেনে লড়াই তীব্র
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী আদেনের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বুধবার ভোরে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানপন্থি হাউছিরা। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স (৭ অক্টোবর) জানায়, আদেনের নিরাপত্তা বিভাগের গণমাধ্যম দপ্তর এ হামলার কথা জানিয়েছে। ইয়েমেনের লোহিত সাগর উপকূলজুড়ে কয়েক সপ্তাহ ধরে হাউছিদের অগ্রযাত্রার পর নতুন করে লড়াই শুরু হয়েছে। সৌদি সমর্থিত ইয়েমেন সরকার পাল্টা অভিযান চালিয়ে কৌশলগত বাব আল-মান্দাব প্রণালীর আশপাশের কয়েকটি এলাকা পুনর্দখল করেছে।
সংক্ষিপ্ত বিবরণ: Daily Naya Diganta


