ডেঙ্গু মোকাবিলায় ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে : ডিএসসিসি প্রশাসক

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, ডেঙ্গু বর্তমানে জাতীয় সংকটে রূপ নিয়েছে। তবে সরকার ডেঙ্গু রোগীর চিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং অচিরেই ডেঙ্গুর ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

সংক্ষিপ্ত বিবরণ: NTV Bangladesh
ডেঙ্গু মোকাবিলায় ভ্যাকসিন আনার উদ্যোগ নেওয়া হবে : ডিএসসিসি প্রশাসক