চুয়েটে নতুন উপাচার্যকে শিক্ষার্থীদের প্রত্যাখ্যান, চতুর্থ দিনের মতো বিক্ষোভ অব্যাহত

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

সদ্য সাবেক উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁরা নতুন উপাচার্য হিসেবে যোগ দেওয়া অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo