বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারলঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চসহ নৌযানে যাত্রীভাড়া বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২২ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১৯ পয়সা বাড়ানো হয়েছে। একই সঙ্গে নৌযানে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন ভাড়া ২৪ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে। কোন দূরত্বে কত ভাড়া নতুন ভাড়া
সংক্ষিপ্ত বিবরণ: News24 Bangladesh





