অবস্থান শনাক্তের পরপরই মুঠোফোন বন্ধ, লক্ষ্মীপুরে তিন দিন ধরে দুই কিশোর নিখোঁজ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তিন দিন ধরে ১৪ বছর বয়সী দুই কিশোর নিখোঁজ রয়েছে। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া দুই কিশোর পরস্পরের বন্ধু। গত রোববার সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ শিক্ষার্থীরা হলো—কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে আরাফাত আজিম। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। অন্যজন চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেনের

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
অবস্থান শনাক্তের পরপরই মুঠোফোন বন্ধ, লক্ষ্মীপুরে তিন দিন ধরে দুই কিশোর নিখোঁজ