যশোরের শার্শা উপজেলার নাভারণে ক্যান্সার, প্যারালাইসিস, বাত ও দীর্ঘস্থায়ী ব্যথায় আক্রান্ত রোগীদের জন্য এক দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, স্বাস্থ্য সচেতনতা সভা ও স্বাস্থ্য পরামর্শ সেবা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানী ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে এই মানবিক কার্যক্রমটি যৌথভাবে আয়োজন করে সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা নারী’ এবং ‘ল্যাবজোন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর’স চেম্বার’।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী অধ্যাপক ও ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন ডা. মো. বনি আমিন, আকুপাংচার ও বায়ো এনার্জেটিক মেডিসিন বিশেষজ্ঞ ডা. আহমেদ ফারুক, এবং পেইন ও প্যারালাইসিস বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক শিবলী নোমানী।

দিনব্যাপী এই আয়োজনে শার্শা উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলা থেকে আগত ৫০০ এরও বেশি নারী ও পুরুষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews