বিসিবি নির্বাচনে প্রার্থিতার ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। সভাপতি হওয়ার আগ্রহও প্রকাশ করেছিলেন তিনি। তবে নির্বাচনে ‘ফিক্সিংয়ের’ অভিযোগ তুলে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নেন তামিম। তাঁর সঙ্গে মনোনয়ন প্রত্যাহার করেন আরও ১৫ জন। এই ঘটনা বেশ পীড়া দিয়েছে ক্যাটাগরি-৩ থেকে পরিচালক পদে প্রার্থী হওয়া দেবব্রত পালকে।

আজ মিরপুরে সাংবাদিকদের দেবব্রত বলেন, ‘তামিম ইকবালসহ আমাদের যাঁরা সাবেক অধিনায়ক ছিল, দীর্ঘদিন কাজ করার সুবাদে এবং একসঙ্গে খেলার সুবাদে আমার সঙ্গে কিন্তু তাঁদের ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। তামিমের অনুপস্থিতি ব্যক্তিগতভাবে আমাকে অত্যন্ত পীড়া দিয়েছে। এ ধরনের পরিস্থিতি কখনোই কাম্য হতে পারে না।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews