রাজনীতির ময়দান মানেই চড়া সুর আর প্রতিশ্রুতির বন্যা; কিন্তু বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর মাদ্রাসা ময়দান দেখল এক ভিন্ন ছবি।

ভোট চাইতে এসে জনতার ভালোবাসায় সিক্ত হলেন ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী তথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কোনো মালা বা স্মারক নয়, এক তরুণ ভোটারের উপহার দেওয়া একটি ‘মাটির ব্যাংক’ ঘিরে তৈরি হলো আবেগঘন পরিবেশ।

এদিন নির্বাচনি সভার মাঝেই মঞ্চে উঠে আসেন স্থানীয় তরুণ সোহান। তার হাতে ছিল নিজের তিল তিল করে জমানো সঞ্চয়ের একটি মাটির ব্যাংক। রাজনীতির কঠিন লড়াইয়ে প্রিয় নেতার সঙ্গী হতে নিজের এই ক্ষুদ্র সঞ্চয়টুকু উৎসর্গ করেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews