ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার আলোচনা-সমালোচনার মুখে পড়া টলিউড অভিনেত্রী ও উদ্যোক্তা সুস্মিতা রায় এবার সুখবর দিলেন ভক্তদের। পঞ্চম বিয়ের মাত্র সাড়ে তিন মাসের মাথায় এক ফুটফুটে সন্তানের জন্ম দিয়ে মাতৃত্বের নতুন অধ্যায়ে পা রেখেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সন্তান জন্মের খবর প্রকাশ করেন সুস্মিতা। একই সঙ্গে তুলে ধরেন দীর্ঘ সাত বছরের অপেক্ষা, সংগ্রাম এবং প্রথম সন্তান হারানোর বেদনাময় স্মৃতি।

- Advertisement -

আবেগঘন বার্তায় অভিনেত্রী জানান, ২০১৯ সালের ১৯ মার্চ প্রথম সন্তানকে হারানোর শোক আজও তাকে তাড়া করে বেড়ায়। সেই ঘটনার পর মাতৃত্বের স্বপ্ন পূরণে দীর্ঘ সময় লড়াই করতে হয়েছে। আগের অভিজ্ঞতার কারণে এবার গর্ভাবস্থার বিষয়টি সবার কাছ থেকে গোপন রেখেছিলেন। সন্তানের নিরাপদ জন্মের পরই সুখবরটি প্রকাশ করেন তিনি।

সুস্মিতা জানান, জীবনের কঠিন সময়ে স্বামী ব্যবসায়ী শুভাশিস দে সবসময় তার পাশে ছিলেন। যখন তিনি ভেবেছিলেন হয়তো আর কোনোদিন ‘মা’ ডাক শুনতে পারবেন না, তখন শুভাশিস তাকে নতুন করে আশা ও সাহস জুগিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ৬ মার্চ শুভাশিস দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুস্মিতা রায়। সে সময় তিনি প্রায় সাড়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

একাধিক বিয়ে ও বিচ্ছেদ নিয়ে নানা সময়ে সমালোচনার মুখে পড়লেও মাতৃত্বের এই সুখবরের পর ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন সুস্মিতা রায়।

- Advertisement -



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews