রিয়াদ, ২৪ মে – সৌদি আরবের পবিত্র মিনা ও মুজদালিফায় তাপমাত্রা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মিনা ও মুজদালিফা উভয় স্থানেই বর্তমানে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

বাতাসের গতি কম থাকলে দুপুরের দিকে এই তাপমাত্রা বেড়ে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে হজ ব্যবস্থাপনার সঙ্গে জড়িত সকল সংস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছে সৌদি সরকার।

বিশেষ করে হজযাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তীব্র গরমের সময় খোলা জায়গায় চলাচল না করার এবং তাঁবুর ভেতরে অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া সূর্যের আলো থেকে বাঁচতে ছাতা ব্যবহার এবং পর্যাপ্ত পরিমাণে পানি ও তরল খাবার গ্রহণের জন্য বলা হয়েছে।

সৌদি সরকারের এই সতর্কবার্তার প্রেক্ষিতে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ও হজযাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশি হজযাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সরাসরি রোদে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হজযাত্রীদের সুরক্ষায় সব ধরনের স্বাস্থ্য ও পরিচালন নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে।

এস এম/ ২৪ মে ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews