রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান রাজনীতিবিদ ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরকে দেখতে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় তিনি সেখানে যান। এনসিপি এক সংবাদ বিজ্ঞপ্তির এ তথ্য জানিয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

এনসিপি নেতারা বদরুদ্দীন উমরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি শিগগিরই সম্পূর্ণ সুস্থ হয়ে জাতীয় রাজনীতিতে তার অবদান অব্যাহত রাখবেন বলেও তারা আশা প্রকাশ করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews