এই খবরটি পডকাস্টে শুনুনঃ
যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আজ সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী জানায়, যুক্তরাজ্য সফরকালে তিনি সেখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন। বিমানবন্দরে সেক্রেটারি জেনারেলকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন তার ব্যক্তিগত সচিব মো. হাসান ফয়জুল্লাহ, তার ছোট ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান এবং সেক্রেটারি জেনারেলের নির্বাচন কমিটির সেক্রেটারি আব্দুল কাইউম ফয়সাল।
তিনি আগামী ৬ ডিসেম্বর বিকালে দেশে ফিরবেন।