পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের কার্যক্রম তুলে ধরেন র্যাব মহাপরিচালক। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটকে কেন্দ্র করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে র্যাব। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকার হাটে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি পশুর হাটগুলোয় কন্ট্রোলরুম স্থাপন করেছে।
র্যাব মহাপরিচালক বলেন, ঈদে রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলক কমে গেলে ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো অপরাধের ঝুঁকি বৃদ্ধি পায়। এ পরিস্থিতি মোকাবিলায় র্যাবের নিরাপত্তাচৌকির সংখ্যা ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।