ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জয়ী হয়ে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম এমপি হিসেবে শপথ গ্রহণ করেছেন।

বুধবার ৬ মে দুপুর ১২টার পর সংসদ ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি শপথ নেন। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ ভবনের নিজ কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়।

শপথ শেষে প্রচলিত নিয়ম অনুযায়ী নুসরাত তাবাসসুম সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন। এ সময় ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২১ এপ্রিল বিকালে ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা থাকলেও তিনি ৪টা ১৯ মিনিটে মনোনয়ন জমা দেন। দেরির কারণ দেখিয়ে নির্বাচন কমিশন তা গ্রহণ করেনি।

পরে উচ্চ আদালতে আবেদন করলে আদালত ইসিকে তার মনোনয়ন গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। পরবর্তীতে ইসি মনোনয়ন বৈধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews