আসন্ন কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজি ঘটবে না, ঘটলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বুধবার সকালে গাবতলি হাট পরিদর্শনে এসে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, কোরবানির পশুর আনা-নেয়ার সময় সড়কে চাঁদাবাজি রোধে কঠোর অবস্থানে থাকবে সরকার। রাস্তাঘাটে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। 

তিনি বলেন, পশু আনার সময় সড়কে যাতে যানজট না হয় সেজন্য নেয়া হয়েছে যথাযথ পরিকল্পনা। হাট বসানো যাবে না রেললাইনের পাশে ও সড়কে। 

হাটগুলোর নিরাপত্তায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি থাকবে। এছাড়াও ইজারাদারদের নিজস্ব ভলেন্টিয়ারও থাকবে বলে জানান প্রতিমন্ত্রী।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews