যেকোনো গোলাপ দিয়েই গোলাপ চা তৈরি করা যায়। তবে কিছু গোলাপ তিতকুটে স্বাদ। স্বাদের জন্য এমন গোলাপ বেছে নেওয়া ভালো, যা প্রাকৃতিকভাবেই কিছুটা মিষ্টি।
গোলাপ চায়ে চিনি যোগ করলে তা আর খুব একটা স্বাস্থ্যকর পানীয় থাকবে না।
সুস্থ থাকতে চিনিবিহীন পানীয় খাওয়ার অভ্যাস করুন। কৃত্রিম চিনিও এড়িয়ে চলুন।
চা তৈরির জন্য কাপে বা মগে গরম পানি নিয়ে গোলাপের পাপড়ি দিয়ে দু-তিন মিনিট ঢেকে রাখুন। তাহলে বাষ্পের সঙ্গে পুষ্টি উপাদান উড়ে যাবে না।
এমন বাগানের গোলাপ বেছে নেওয়া ভালো, যেখানে রাসায়নিক স্প্রে ব্যবহার করা হয় না। চাইলে নিজের গাছের গোলাপের ভালো পাপড়ি শুকিয়ে সংরক্ষণ করে তা দিয়ে চা বানাতে পারেন।