দেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরি (১১.৬৬৪ গ্রাম) এখন থেকে আগের চেয়ে ১ হাজার ৫০ টাকা কম দামে বিক্রি হবে। এতে এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দামের নিম্নমুখী প্রবণতার পরিপ্রেক্ষিতে মূল্য সমন্বয় করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং মঙ্গলবার (২ ডিসেম্বর) এক বৈঠকে নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত দাম নির্ধারণ করা হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews