বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও নাটোর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, গত ১৭-১৮ বছর দেশে খেলাধুলাও রাজনীতিকরণ করা হয়েছিল। তখন আওয়ামী লীগপন্থী না হলে ভালো খেলোয়াড় হওয়ার পরেও ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল টিমে অংশগ্রহণ করতে পারতো না।

শনিবার নাটোর শহরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, খেলোয়াড়রা আমাদের দেশের গর্ব। কারণ এই খেলোয়াড়রা যখন খেলার জীবন শেষ করে অবসরে যায়, তখন তাদের অনেককে অর্থের জন্য কষ্টে জীবন পার করতে হয়। এই কারণে আমাদের নেতা তারেক রহমান খেলোয়াড় ও খেলাধুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। উনি মনে করেন স্কুল পর্যায়ে আন্তঃস্কুল খেলা ও কলেজ পর্যায়ে যে আন্তঃকলেজ বন্ধ হয়ে গিয়েছিল, উনি এগুলো আবার চালু করবেন।

তিনি বলেন, একজন ন্যাশনাল বা ইন্টারন্যাশাল খেলোয়াড় অবসর নিলে যেন সরকারি ভাতা পান, তার ব্যবস্থা তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় গেলে করা হবে।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দিন নাসিম, কাজী শাহ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক মো. বাদশা আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রাকিবুল হাসান ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য ফয়জুল হক শামিম প্রমুখ।

বিডি প্রতিদিন/এমআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews