‘শাহরুখ না থাকলে আমি এখানে আসতাম না’
নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে আয়োজিত মেট গালায় বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখ খানের সঙ্গে নিজের সম্পর্ক ও দীর্ঘ বন্ধুত্ব নিয়ে কথা বলেন করণ জোহর। গত বছর শাহরুখের মেট গালায় অভিষেকের পর এবার করণের অংশগ্রহণকে অনেকেই ‘পূর্ণ বৃত্ত’ হিসেবে দেখছেন।

করণ বলেন, ‘আমার জন্য এটা খুব আবেগঘন মুহূর্ত। শাহরুখ খান আমার ক্যারিয়ারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আমার প্রথম পাঁচটি ছবি তাঁর সঙ্গেই করেছি। সত্যি বলতে, তাঁর জন্যই আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। গত বছর তাঁর আসা আর এ বছর আমার আসা—সব মিলিয়ে মনে হচ্ছে, জীবনের একটা পূর্ণ বৃত্ত যেন সম্পূর্ণ হলো।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews