বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, ‘স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শকে ধারণ করে আমরা চলছি। এই সংগঠনটাকে (বিএনপি) আর জিয়া পরিবারকে দেশের মানুষ এমনভাবে গ্রহণ করেছে যা অন্য পরিবারকে গ্রহণ করেনি।  জিয়া পরিবার ছাড়া বাংলাদেশের অন্য কোনো পরিবার এতো দরদ ও ভালোবাসা নিয়ে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেনি। বরং উল্টোটা করেছে। মনে আছে স্বাধীনতার পর রক্ষী বাহিনীর অত্যাচার ৭২-৭৩-৭৪ ও ৭৫ এর দুর্ভিক্ষ ও দু:শাষনের কথা। গত ১৭ বছরের ফ্যাসিস্ট হাসিনা কিভাবে দেশ শাসন করেছে, কিভাবে ভোট করেছে, ভোট দিতে দেয়নি, ভোটার করেনি, জোর করে ক্ষমতা দখল করেছিল, সেই অত্যাচার নির্যাতনের কথা মনে আছে। আজকে ফ্যাসিস্ট পালিয়ে গেছে কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে।

সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এ্যানী আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনের কথা বলছে, কিন্তু এপ্রিল মাসে রোজার মধ্যে ভোট হলে প্রচারণা আমাদের হয় না, বিবেচনার দাবি রাখছি রোজার আগেই যেন ভোট হয়। প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে গেছেন, আমরা গণমাধ্যমে দেখেছি তারেক রহমানের সঙ্গে সাক্ষাত হতে পারে, যদি হয় জনগণ খুশি হবে, গণতন্ত্র ও বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে এই বৈঠক জরুরি বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।

স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি এইচ এম আজাদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজুর রহমান, শাহ মো.এমরান, মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews