মোহাম্মদ আজম
এখানে দুটি ভাগ করা দরকার। একটা হলো সাংস্কৃতিক ও চিন্তার জগতে যে পরিবর্তন, সেটা। আরেকটা হলো সেই পরিবর্তন একাডেমিক রচনা বা তৎপরতায় রূপান্তরিত হওয়া। বাংলা একাডেমি যেহেতু একাডেমিক, অর্থাৎ দ্বিতীয় ভাগ নিয়ে কাজ করে, সেহেতু বাংলা একাডেমির ওপর এর প্রভাব কম পড়ার কথা এবং কমই পড়েছে।
আমি প্রত্যক্ষভাবে যে ব্যাপারটা বোধ করেছি, সেটা হলো অনেক সময়ই আমাদের বিভিন্ন একাডেমিক কাজে আমরা এমন অনেককে পাইনি, যাদের ভালোভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় মনে হচ্ছে। এই পরিবর্তনটা আমি বেশি বোধ করছি।