ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সবচেয়ে বড় ময়লার ভাগাড় মাতুয়াইল ল্যান্ডফিলে জ্বলতে থাকা আগুন এবং এর থেকে সৃষ্ট বিষাক্ত কালো ধোঁয়ার তীব্র বায়ু দূষণ রোধে ব্যবস্থা গ্রহণ প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি এএফএম সাইফুল করিমের ডিভিশন বেঞ্চ এ রুল জারিন। সোমবার জারিকৃত রুলের তথ্য গতকাল মঙ্গলবার জানিয়েছেন রিটের আইনজীবী আবুল কালাম আজাদ।
তিনি জানান, মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল সম্প্রসারণ প্রকল্পের বর্জ্য পোড়ানোর মাধ্যমে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া এবং বায়ু দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতা বা নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না-জানতে চাওয়া হয়েছে রুলে। আইন প্রয়োগ ও প্রকল্পের মাস্টারপ্ল্যান বাস্তায়নের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা না নেয়ায় সংশ্লিষ্টদের ভূমিকা কেন বেআইনি ঘোষণা করা হবে না-জানতে চাওয়া হয়েছে রুলে।
স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর ঢাকার পরিচালক প্রকল্প পরিচালক মাতুয়াইল সেনেটারি ল্যান্ডফিল ও বর্ধিতকরণ প্রকল্প এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা জেলা প্রশাসককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা অনুযায়ী উন্মুক্ত স্থানে ময়লা ফেলা এবং ময়লা পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। রাষ্ট্র যেখানে জনগণের জীবনের নিরাপত্তা ও দূষণ রোধে কার্যকর ভূমিকা রাখার কথা, সেখানে খোদ সিটি করপোরেশনের প্রকল্পই আজ দূষণের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews