মাদারীপুর: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মশিউর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বন্দরখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।



নিহত মশিউর রহমান বরিশালের বুড়ির হাট এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।







শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট মো. সবুজ মিয়া বলেন, বুধবার সকালে বন্দরখোলা নামক স্থানে ভাঙ্গাগামী লেনে হঠাৎ করেই মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এসআই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews