স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি পরিদর্শন করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে তিনি আহতদের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে যান। গত ২১ জুলাই বিমান  দুর্ঘটনায় আহত ১৬ শিক্ষার্থী সেখানে চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে ১০ জন ছাত্রী এবং ৬ জন ছাত্র। চিকিৎসাধীন ১৬ জনের মধ্যে ২ জনের অবস্থা এখনও ঝুঁকিপূর্ণ।

এসময় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন এবং কর্তব্যরত চিকিৎসকরা স্বাস্থ্য সচিবকে  আহতদের বর্তমান অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো অবহিত করেন। পরিচালক জানান, চিকিৎসাধীন অনেককেই একাধিকবার অপারেশন করতে হয়েছে ও একাধিকবার আইসিইউতে নিতে হয়েছে।

স্বাস্থ্য সচিব চিকিৎসা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজন অনুয়ায়ী যথাযথ চিকিৎসা প্রদান অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় বার্ন ইনস্টিটিউটে যে ৫৭ জন আনা হয়েছিল, তাদের মধ্যে এখনও পর্যন্ত ২০ জন মৃত্যুবরণ করেছেন,  একজনকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়েছে, ২০ জনকে  চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং বর্তমানে ১৬ জন চিকিৎসাধীন আছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews