বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণে কাজ করা হবে বলে জানিয়েছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ করতে হবে। এখন প্রায় সব উন্নত চিকিৎসা ঢাকা-কেন্দ্রিক, এ ধারা পরিবর্তন করতে হবে। প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগে অগ্রাধিকার ভিত্তিতে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। সেখানে হৃদরোগ, ডায়ালাইসিস, ক্যান্সারসহ সব ধরনের চিকিৎসাসেবা ধাপে ধাপে চালু করা হবে।’

দেশব্যাপী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী সফরের অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ডা: মো: রফিকুল ইসলাম বলেন, আমরা এমন একটি স্বাস্থ্যব্যবস্থা চাই, যেখানে সবার জন্য আধুনিক সেবা নিশ্চিত করা হবে। মা ও শিশুদের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থাকে আধুনিকায়ন করে সম্পূর্ণ ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেয়া হবে। এতে প্রতিটি মানুষ ঘরে বসেই নিজের স্বাস্থ্য-সংক্রান্ত তথ্য জানতে পারবে।

পরে তিনি হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও রোগীর স্বজনদের মাঝে বিএনপির দেশগড়ার পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি দলের স্বাস্থ্যসেবা পরিকল্পনা, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা: খান মুহাম্মদ আরিফ, যুবদলের সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: জাহাঙ্গীর হোসেন, ডা: মিজান, ডা: সিফাতসহ বিভিন্ন বিভাগের প্রধান, বিভিন্ন পর্যায়ের চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীরা। বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews