গত বছরের নভেম্বরে হকিতে অ্যাডহক কমিটি গঠন করে সরকার। সেই কমিটি দায়িত্ব নেওয়ার পর ৯ মাসে মাত্র দুটি ঘরোয়া টুর্নামেন্ট করেছে—ছেলেদের বিজয় দিবস এবং মেয়েদের ডেভেলপমেন্ট কাপ। বর্তমানে ফেডারেশনের মূল ব্যস্ততা নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় জুনিয়র হকি বিশ্বকাপ নিয়ে। যে টুর্নামেন্টের বাজেট প্রায় সোয়া চার কোটি টাকা। এর মধ্যে গত মাসের শুরুতে ক্লাবগুলোর সঙ্গে সভা করেছে ফেডারেশন। কিন্তু সভায় লিগ চালু করা নিয়ে কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি।
রিয়াজুল বলছেন, ‘প্রিমিয়ার লিগ তো পরে, আগে প্রথম বিভাগ হকি হওয়ার কথা। ক্লাবগুলোর সঙ্গে আমরা আলোচনা করেছি, তারা সময় চেয়েছে। তাদের নাকি টাকাপয়সা নেই।’