জনপ্রিয় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সুবিধার্থে কমেন্টের জায়গায় নতুন একটি ফিচার চালু করেছে। অনেকেই হয়ত ভূল করে সেখানে ক্লিক করছেন। ফলে ব্যবহারকারীদের পুরনো পোস্টগুলো পুনরায় পোস্ট হয়ে যাচ্ছে।

নতুন ফিচারটির আরও কিছু সুবিধা রয়েছে। যেমন—  ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা যদি ভুল করে রি-পোস্ট অলশনটিতে ক্লিক করে ফেলেন, তাহলে সাধারণভাবে তার ফলোয়াররা সংশ্লিষ্ট পোস্টটি দুবার দেখতে পাবেন, এমনটা নয়।  রিলসের পাশে থাকছে ফ্রেন্ডস নামের নতুন একটি ট্যাব। যদি কোনও ফলোয়ার ওই ট্যাবে ঢুকে রিলস স্ক্রল করেন, তাহলে রি-পোস্ট হওয়া পোস্টগুলো সেখানে দেখতে পাবেন।

এছাড়া ব্যবহারকারী রি-পোস্ট অপশনটি বেছে নিলে তার ফিডে নতুন একটি ট্যাব তৈরি হবে। সেখানেও দ্বিতীয় বার পোস্ট হওয়া পোস্টগুলো দেখতে পাবেন সংশ্লিষ্ট ব্যবহারকারী বা তার ফলোয়াররা।

এছাড়াও, ফ্রেন্ডস ম্যাপ নামের নতুন একটি ফিচার এনেছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় এই প্ল্যাটফর্মটি। এর মাধ্যমে ব্যবহারকারীর বন্ধু বা পরিচিতরা তার লাইভ লোকেশান জানতে পারবেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews