পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় অবতীর্ণ হলেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। দেশটির অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার ও মেন্টর হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
মঙ্গলবার (২ ডিসেম্বর) জিও নিউজ বিষয়টি নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এরই মধ্যে অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। ওই দলের সাথেই ম্যানেজার ও মেন্টর হিসেবে সফর করবেন সরফরাজ।
আগামী ১২ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্ট উপলক্ষে ঘোষিত পাকিস্তান ১৯ দলের নেতৃত্ব দেবেন ফারহান ইউসুফ। আর তার ডেপুটি থাকবেন উসমান খান।
সূত্র : জিও নিউজ