শুঁটকি মাছ, কাঁচা পেঁয়াজ, গরুর ভুনা, শুকনা চাটনি বা অতিরিক্ত মসলা দেওয়া রান্না করা খাবার প্লেনে নেওয়া আইনত নিষিদ্ধ না হলেও বেশির ভাগ এয়ারলাইনের নীতিমালায় এসব নিরুৎসাহিত করা হয়। অস্বস্তিকর গন্ধের কারণে অন্য যাত্রীদের অসুবিধা হতে পারে বলেই এমন বিধিনিষেধ।