ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি মহাসড়কে থামান একটি যাত্রীবাহী বাস। তাঁদের হাতে ছিল পিস্তল, হাতকড়া, টর্চলাইট ও ওয়াকিটকি। বাস থেকে চালককে নামিয়ে পিটিয়ে হত্যা করেন তাঁরা। এরপর চলে যান একটি হাইয়েস মাইক্রোবাস, একটি প্রাইভেট কার ও একটি জিপে করে।

ছয় বছর আগে চট্টগ্রামের কর্ণফুলী সেতুর দক্ষিণ পাড়ের শিকলবাহা ব্রিজ এলাকায় সংঘটিত এ ঘটনায় গত মাসের শেষের দিকে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে, পিটিয়ে হত্যার ঘটনাটি সত্য, তবে কারা এ ঘটনায় জড়িত তা শনাক্ত করা যায়নি। ডিবি পুলিশ এ ঘটনায় জড়িত নয় বলে জানানো হয়েছে এই তদন্ত প্রতিবেদনে। এর আগেও পুলিশ একইভাবে প্রতিবেদন দিয়েছিল।

নিহত চালকের নাম জালাল উদ্দিন। তিনি দিনাজপুর জেলার বাসিন্দা। ২০১৯ সালের ২২ এপ্রিল রাতে তাঁকে হত্যার ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির পরিবার ও বাসচালকেরা বলেছেন, ছয় বছরেও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে না পারা দুঃখজনক। জড়িত ব্যক্তিরা যাঁরাই হোক, শনাক্ত করে তাঁদের বিচারের আওতায় আনার দাবি তাঁদের। তদন্ত প্রতিবেদনের ওপর আদালতে নারাজি আবেদন করবেন বলে জানিয়েছেন মামলার বাদী। আগামী ৪ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাদীর উপস্থিতিতে প্রতিবেদনটি গ্রহণের শুনানির দিন ধার্য রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews