পিস্তল তাক করে জিমের প্রশিক্ষককে ভয় দেখানোয় গ্রেপ্তার হলেন পাঞ্জাবি সংগীতশিল্পী গিল মানুকে। মূলত শরীরচর্চা করতেই সেই জিমে গিয়েছিলেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পিস্তল তাক করে জিমের প্রশিক্ষককে ভয় দেখাচ্ছিলেন গায়ক, সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে সেই ভিডিও।

রিপোর্ট বলছে, কী ব্যায়াম করবেন তা নিয়ে কথা কাটাকাটি শুরু হয় প্রশিক্ষকের সঙ্গে। সেই তর্ক-বিতর্ক এমন জায়গায় পৌঁছায় বিরক্ত প্রশিক্ষক তাকে জিম থেকে বেরিয়ে যেতে বলেন। তখনই রেগে গিয়ে নিজের পিস্তল বার করে তাকে ভয় দেখান গায়ক গিল।

এই খবরে পঞ্জাবের মোহলি থানার পুলিশ গ্রেপ্তার করে গিলকে। সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার ভাইকেও। মোহলি থানার ডিএসপি হরিসিমরত সিংহ গিল জানিয়েছেন, সঙ্গে সঙ্গে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, এ-৩২ বোর পিস্তল পাওয়া গেছে গিলের কাছে। মোহলি থানার পুলিশ অস্ত্র আইনের আওতায় শিল্পীর বিরুদ্ধে সাহানা থানায় মামলা দায়ের করেছে। গায়কের দাবি, তার কাছে ওই আগ্নেয়াস্ত্রের সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews