প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী চার-পাঁচ দিন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটি ‘ক্রুশিয়াল’ (খুব গুরুত্বপূর্ণ) সময়। এই কয়েক দিনে বোঝা যাবে সামনে কোথায় যাচ্ছে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, নির্বাচন দেরি হবে না।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’–এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য দেন প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বিএসআরএফের সভাপতি মাসউদুল হক, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews