আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয় হারের পর হতাশায় ভেঙে পড়েন মিসরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

অশ্রুসিক্ত চোখে ম্যাচ পরিচালনা করা রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন এই মিসরীয় ফুটবলার। তাকে বারবার ‘অত্যাচারী’ বলে আখ্যা দেন জিকো।

বিশ্বকাপের শেষ ষোলোর বহুল আলোচিত আর্জেন্টিনা–মিসর ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ফ্রান্সের ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। ম্যাচজুড়ে তার একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ ছিল মিসর শিবিরের।

সেই হতাশাই যেন বিস্ফোরিত হয় জিকোর কণ্ঠে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘রেফারি অন্যায় করেছেন, অন্যায় করেছেন। রেফারি একদমই ফেয়ার ছিলেন না।’

জিকোর এই মন্তব্যের পর ম্যাচের রেফারিং নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে ফুটবল অঙ্গনে। বিশেষ করে বিতর্কিত কয়েকটি সিদ্ধান্ত মিসরের সমর্থকদের মধ্যেও তীব্র অসন্তোষের জন্ম দিয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আটলান্টায় মঙ্গলবার মিসরের বিপক্ষে ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকে আর্জেন্টিনা। কিন্তু শেষ দিকে মাত্র ১৪ ব্যবধানে তিন গোল করে ম্যাচটি তারা জিতে নেয় ৩-২ গোলে।

এই জয়ে মিসরকে হতাশ করে আর্জেন্টিনা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews