ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার ফ্যাশন সচেতনতার জন্য ভক্ত-অনুরাগীদের কাছে প্রশংসিত হন। তবে তার এবারের লুক যেন বলিউড অভিনেত্রীদেরও হার মানিয়েছে। 

সম্প্রতি টি-শার্ট ও ছোট জিন্সে ধরা দিয়ে স্যোশাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন মিম।

ফেসবুকে পোস্ট করা অভিনেত্রীর ছবিতে তার এই বোল্ড রূপ দেখে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগী থেকে শুরু করে নেটিজেনরা। 

ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘ডেনিম তার কাজটাই করছে।’

কেউ কেউ মিমের এ লুককে সরাসরি ‘বলিউড স্টাইল’ বলে আখ্যা দিয়েছেন। 

শুধু তাই নয়, তার ব্যক্তিত্ব ও শারীরিক সৌন্দর্যের প্রশংসা করে আরেক ভক্ত বলেছেন, ‘পুরো বিশ্বে মিমের মতো এমন লম্বা ও স্মার্ট অভিনেত্রী খুব কমই আছে।’ 

মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল' সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews