ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪১টি নৌযান থেকে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিপন্থী কর্মীকে ইসরাইলি বাহিনী আটক করেছে। এক ইসরাইলি কর্মকর্তা বৃহস্পতিবার (২ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

ওই কর্মকর্তা বলেছেন, ‘প্রায় ১২ ঘণ্টা ধরে চলা একটি অভিযানে ইসরাইলি নৌবাহিনীর সদস্যরা গাজা উপত্যকায় আইনি সামুদ্রিক নিরাপত্তা অবরোধ লঙ্ঘনের অভিপ্রায় প্রকাশকারী ৪১টি জাহাজে শত শত ব্যক্তির একটি বৃহৎ আকারের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়।’

তিনি আরো জানান, অভিযান শেষে প্রায় ৪০০ জনেরও বেশি অংশগ্রহণকারীকে নিরাপদে আশদোদ বন্দরে ইসরাইলি পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews