ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল নিয়ে বাগ্‌বিতণ্ডার জেরে রবিউল ইসলাম (৩৬) নামের এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর লাশ বস্তাবন্দী করে প্রাইভেট কারে গুম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে গেলে ঘটনা জানাজানি হয়। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া করে দুজনকে আটক করে পুলিশে দেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের সাতৈর-মহম্মদপুর সড়কের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম মাগুরার মহম্মদপুর উপজেলার সিন্ধাইন গ্রামের গোলাম সরোয়ার শেখের ছেলে। পেশায় পাওয়ার ট্রিলারের চালক ছিলেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews