সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে জয়লাভের পর তামিলনাড়ুতে পরবর্তী সরকার গঠনের জন্য অভিনেতা বিজয়ের নবগঠিত দল তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-কে সমর্থন জানিয়েছে কংগ্রেস।

তবে, এর সাথে একটি শর্তও রয়েছে। কংগ্রেস দাবি করেছে যে, এই জোটে কোনো ‘সাম্প্রদায়িক শক্তি’ অন্তর্ভুক্ত থাকতে পারবে না।

সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) তামিলনাড়ুর দায়িত্বপ্রাপ্ত গিরিশ চোদানকার এক বিবৃতিতে বলেন, ‘আমাদের সমর্থন এই শর্তের ওপর নির্ভরশীল যে, টিভিকে এই জোট থেকে ভারতের সংবিধানে বিশ্বাসী নয় এমন কোনো সাম্প্রদায়িক শক্তিকে দূরে রাখবে।’

সূত্র: এনডিটিভি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews