নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় কামরুল নামের এক যুবককে মোটরসাইকেল চুরির দায়ে ৪ বছরের জন্য গ্রামে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ লক্ষ টাকা জরিমানাও করা হয়। গ্রামবাসীর উপস্থিতিতে নতুন বাজার এলাকায় গ্রাম্য সালিশে এ শাস্তি নির্ধারণ করা হয়।  

ভবিষ্যতে এমন কাজের ক্ষেত্রে অভিযুক্তের পাশাপাশি তার অভিভাবকসহ ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। 

অভিযুক্ত কামরুলের বাড়ি কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে। উপজেলার সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাযার নামাজের সময় মোটরসাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লে শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গ্রাম্য সালিশের মাধ্যমে তাকে এ শাস্তি দেওয়া হয়।  রায়ের পর তাকে জেলহাজতে রাখা হয়েছে। 

গ্রামবাসীর বলেন, এ ধরনের কঠোর সিদ্ধান্ত ভবিষ্যতে চুরি ও অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।

সালিস-দরবারে সভাপতিত্ব করেন কান্দিউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা।  উপস্থাপনা করেন সাবেক ইউপি সদস্য মোঃ সবুজ মিয়া।  



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews