বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স আর আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে ভাসছে পুরো ফুটবল বিশ্ব। মাঠের সেই উন্মাদনা ছুঁয়ে গেছে বাংলাদেশের সাধারণ ফুটবলপ্রেমীদেরও। তবে শুধু সাধারণ দর্শকই নন, আলবিসেলেস্তেদের এই ঐতিহাসিক ও রোমাঞ্চকর জয়ে উল্লাসে মেতে উঠেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা। 

সেই তালিকায় অগ্রভাগে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। আর্জেন্টিনার এই অবিশ্বাস্য জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের তুমুল উচ্ছ্বাস আর ভালো লাগার কথা প্রকাশ করেছেন এই তারকা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ আনন্দঘন ছবি পোস্ট করে কোটি ভক্তের উদ্দেশ্যে মনের অনুভূতি শেয়ার করেন তিনি। আর্জেন্টিনার প্রতি নিজের ভালোবাসা ও মুগ্ধতা প্রকাশ করে পূর্ণিমা লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত।’

পূর্ণিমার কথায়, ‘যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’

প্রিয় দলের এমন শ্বাসরুদ্ধকর জয়ে পূর্ণিমার এই আবেগঘন বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তার ভক্ত-অনুরাগীরাও মন্তব্যের ঘরে এসে পূর্ণিমার সাথে সুর মিলিয়ে আর্জেন্টিনা দলের প্রতি ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন।





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews