বেগুন মোটেই নয় নির্গুণ। আমার ভালো লাগে এর মানে সবার ভালো লাগবে তা নয়।। কিন্তু এর কদর আছে দেশেবিদেশে। বেগুন নাইট সেড পরিবারের উদ্ভিদ। অস্ট্রেলিয়া আর কানাডাতে বেগুন এগ প্ল্যান্ট হিসেবে পরিচিত। ওবারগিন বলা হয় যুক্তরাজ্যে। এ উপমহাদেশ সিঙ্গাপুর, মালয়েশিয়াতে বলা হয় ব্রিনজাল। আমরা তো বেগুন বলে থাকি। বেগুনকে বলে সবজির রানি। এটি জনপ্রিয় আশ্চর্য পার্পল আবরণ আর প্রচুর পুষ্টি উপকরণের জন্য। নানাভাবে রান্না হয় বেগুন। বেগুন ভর্তা, বেগুন ভাজি এমন কী তরকারিতে বেগুন দিলে হয় আলাদা স্বাদ। বেগুন দিয়ে ইলিশের ঝোল, বেগুন দিয়ে টাকি মাছ খেতে দারুণ। বেগুন ভিটামিন আর খনিজেও ভরপুর। বেগুনে আছে ভিটামিন সি, কে, বি৬, থিয়ামিন, নিয়াসিন, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ফাইবার, ফলিক অ্যাসিড ও পটাসিয়াম। এতে আঁশ বেশ থাকাতে হজমেও সুবিধা হয়। বেগুনে আছে কিছু ফাইটোনিউটরিয়েনটস যা মজবুত করে স্মৃতিশক্তি। বেগুনে থাকা আয়রন ও ক্যালসিয়াম উন্নত করে হাড়ের স্বাস্থ্য। রক্তস্বল্পতা দূরীকরণেও সহায়ক ভূমিকা রাখে বেগুন। এতে নানা এন্টি অক্সিডেন্ট আছে, আছে ক্যানসাররোধী গুণ। কোলেস্টেরল কমায় বেগুন। ওজন কমাতে দারুণ উপকারী। বেগুনে ক্যালরি কম, ফ্যাট কম, আঁশ থাকাতে পেট থাকে ভরা অনেকক্ষণ। তাই অন্য খাবার খাওয়া হয় কম। তবে যাদের বেগুনে পার্শ্বপ্রতিক্রিয়া আছে বলে মনে হয়, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews