অধিকৃত পশ্চিমতীরের আল আকসা মসজিদে অনুপ্রবেশ করেছে ১৫১ ইসরাইলি। দায়িরাতুল আওকাফ আল ইসলামিয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ইসরাইল ও জর্ডানের মাঝে সম্পন্ন চুক্তি অনুসারে মুসলিমরা ছাড়া অন্য কেউ আল আকসা মসজিদে প্রবেশ করা এবং ধর্মীয় কোনো আচার পালন করার অনুমতি নেই। তবে কিছু দিন পরপরই উগ্র ইসরাইলিরা এই নিয়ম ভঙ্গ করে আল আকসা মসজিদে প্রবেশ করে।

সূত্র : আল জাজিরা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews