শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের খবরটি জানিয়েছে তথ্য অধিদপ্তর। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলচ্চিত্রটি বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না বলে এতে জানানো হয়েছে।