আকাশ ও পৃথিবী এবং এ দু’য়ের মাঝে যা কিছু আছে সব কিছুর যিনি প্রতিপালক, (তাঁর মর্যাদা যে কত মহান এ কথা উপলব্ধি করে নাও) যদি তোমরা সত্যিকারই বিশ্বাসী হয়ে থাক। তিনি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, তিনিই জীবিত করেন ও মৃত্যু ঘটান। তিনিই তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্ববর্তী তোমাদের পিতৃপুরুষদেরও প্রতিপালক। কিন্তু তারা সংশয়ের মাঝে খেলায় মত্ত। অতএব তুমি অপেক্ষা কর সে দিনের যেদিন আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হবে যা সুস্পষ্ট (ভাবে দেখা যাবে)। (যা) মানুষকে ঢেকে নেবে, তা হবে ভয়াবহ শাস্তি। (তখন তারা আরয করবে)- হে আমাদের পালনকর্তা! আমাদের থেকে শাস্তি সরিয়ে দিন, আমরা ঈমান আনলাম। তারা কীভাবে উপদেশ গ্রহণ করবে? তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট বর্ণনাকারী এক রসূল। এখন তারা তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আর তারা বলছে (সে হল এক) পাগল- যাকে শিখিয়ে দেয়া হয়েছে।
|| সূরা আদ দোখান: ৭,৮,৯,১০,১১,১২,১৩,১৪ ||

English
Lord of the heavens and the earth and that between them, if you would be certain. There is no deity except Him; He gives life and causes death. [He is] your Lord and the Lord of your first forefathers. But they are in doubt, amusing themselves. Then watch for the Day when the sky will bring a visible smoke. Covering the people; this is a painful torment. [They will say], "Our Lord, remove from us the torment; indeed, we are believers." How will there be for them a reminder [at that time]? And there had come to them a clear Messenger. Then they turned away from him and said, "[He was] taught [and is] a madman."
|| Surah Ad-Dukhan: 7,8,9,10,11,12,13,14 ||


Translation reference:
Bangla: Taisirul Quran
English: Saheeh International

* আপনি যদি কুরআন এর পাতায় বিজ্ঞাপন দেখেন তাহলে আপনার app ভার্সন-টি পুরোনো, অনুগ্রহ করে নতুন ভার্শনটি ডাউনলোড করে নিন।


Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews