হলপাড়ার শিক্ষার্থীদের জন্য ব্যবসায় শিক্ষা অনুষদ বা কলাভবন সহজ হয় উল্লেখ করে বাকের বলেন, কিন্তু তাঁদের কেন্দ্র দেওয়া হয়েছে উদয়ন স্কুল। অন্যদিকে সলিমুল্লাহ মুসলিম হল এবং জগন্নাথ হল উদয়ন স্কুলের কাছে হলেও তাদের দেওয়া হয়েছে শারীরিক শিক্ষাকেন্দ্রে। শামসুন নাহার হলের কেন্দ্র আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দেওয়া যেত। কিন্তু তাদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল।

ভোটদানের প্রক্রিয়াকে আরও সহজতর করার কথা জানিয়ে এই জিএস প্রার্থী বলেন, কার্জন হল এলাকায় শহীদুল্লাহ হল এবং অমর একুশে হলকে নতুন ২২ তলা ভবনে, ফজলুল হক মুসলিম হলকে কার্জন হলের পরীক্ষাকেন্দ্রে, বিজয় একাত্তর হল ও শেখ মুজিবুর রহমান হলের কেন্দ্রকে ব্যবসায় শিক্ষা অনুষদে, কলাভবন এলাকায় মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল এবং কবি জসীমউদ্‌দীন হলের কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং স্যার এ এফ রহমান হলকে, উদয়ন স্কুলে জগন্নাথ হল ও সলিমুল্লাহ মুসলিম হলকে দেওয়া যেতে পারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews