দাঁত ভালো রাখতে অনেকেই দিনে দু’বার দাঁত মাজেন। ঘুম থেকে ওঠার পর ও রাতে ঘুমাতে যাওয়ার আগে।



সকালের চেয়েও রাতে দাঁত মাজা বেশি জরুরি বলেই মনে করছেন গবেষকরা। রাতে খাবার খাওয়ার পরে মুখের ভেতরে বিভিন্ন জীবাণু জমে থাকে। দাঁত না মেজে ঘুমিয়ে পড়লে সেগুলো রাতে ঘুমের মধ্যে জাঁকিয়ে বসে। এই জীবাণু শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। দাঁত ক্ষয়ে যাওয়া, মাড়িতে সংক্রমণ, গলার সমস্যা এমনকি, অকালে দাঁত পড়ে যাওয়ার মতো নানা সমস্যার ঝুঁকি থাকে।  

রাতে দাঁত না মাজলে হতে পারে যেসব সমস্যা

* রাতে দাঁত না মাজলে মুখের মধ্যে থাকা জীবাণু মধ্যে ছড়িয়ে প়ড়ে। এই জীবাণু যে শুধু দাঁতের ক্ষতি করে তা নয়, সেগুলো খাবার হজমের পথেও বাধা হয়ে দাঁড়ায়।

* মুখে সারাক্ষণই অ্যাসিডের উৎপাদন হয়। লালায় থাকা ক্যালসিয়াম অ্যাসিড নিষ্ক্রিয় করে। কিন্তু রাতে লালার উৎপাদনের পরিমাণ অনেক কমে যায়। ফলে অ্যাসিড মুখের মধ্যে ছড়িয়ে পড়ার সুযোগ পায় বেশি। রাতে দাঁত মাজলে মাজনে থাকা ফ্লোরাইড লালা উৎপাদন স্বাভাবিক রাখে।

* ভালো করে মুখ ধুলে বা কুলকুচি করলেও অনেক সময় দাঁতের কোণে জমে থাকা খাবারের টুকরো বেরিয়ে যেতে পারে না। এগুলো জমে থেকে মুখে দুর্গন্ধ হয়। এ ছাড়া দাঁতের মাড়ির ক্ষতিও হয়। তাই ঘুমাতে যাওয়ার আগে মুখ পরিষ্কার করতেই হয়।

এএটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews