বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন কিছু নেতা আছেন, যারা অভাবনীয় দূরদর্শিতা, দক্ষতা ও জনপ্রিয়তার মাধ্যমে রাষ্ট্রনায়কের আসনে অধিষ্ঠিত হয়েছেন। তাঁদের শক্তিশালী ব্যক্তিত্ব, বলিষ্ঠ নেতৃত্ব, ধৈর্য ও ক্ষমাশীলতা, জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং গভীর দেশপ্রেম তাদের অন্যদের থেকে স্বতন্ত্র করে তুলেছিল।


তাদের দৃঢ় নেতৃত্ব। সাহসিকতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে তারা শুধু নিজ নিজ দেশই নয়, বরং বিশ্বরাজনীতির গতিপথও বদলে দিতে সক্ষম হয়েছেন। রাষ্ট্রের মূল শক্তি জনগণ। আর সেই জনগণই তাদের প্রতি ভালোবাসা ও সমর্থন উজাড় করে দিয়েছে। ফলে তাদের নেতৃত্বের পথ হয়েছে সুদৃঢ় ও মসৃণ।

রাষ্ট্রের বৃহৎ জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছেন নারীরা। এই নারী সমাজ তাদের প্রতি গভীর সমর্থন, ভালোবাসা ও অনুপ্রেরণা জুগিয়েছিলেন। এই সমর্থন তাঁদের অগ্রযাত্রায় এক শক্তিশালী প্রেরণা ও সহযাত্রী হয়ে উঠেছিল। নারীদের এই সমর্থন ও আকর্ষণ কেবল রাজনৈতিক আনুগত্যের মধ্যে সীমাবদ্ধ ছিল না।বরং এর সঙ্গে যুক্ত ছিল গভীর আবেগ, অটুট আস্থা এবং আত্মিক বন্ধন।

বিশ্বের এমন বহু রাষ্ট্রনেতা আছেন, যাদের প্রতি নারীদের সমর্থন ও আকর্ষণ তাদের রাজনৈতিক সাফল্যে গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা পালন করেছে।


বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, যুক্তরাষ্ট্রের বারাক ওবামা, কানাডার জাস্টিন ট্রুডো এবং পাকিস্তানের ইমরান খান। বারাক ওবামা, জাস্টিন ট্রুডো ও ইমরান খানের মতো নেতারা ভিন্ন ভিন্ন দেশ ও সময়ে বিশ্বরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছিলেন এবং বিপুল জনসমর্থন আদায় করে নিয়েছিলেন।

সাধারণ মানুষের কাছে তাদের জনপ্রিয় হয়ে উঠার পেছনে কিছু উল্লেখযোগ্য মিল পাওয়া যায়। তিনজনই ছিলেন অসাধারণ বক্তা। তারা জটিল রাজনৈতিক বিষয় সহজ ভাষায় উপস্থাপন করতে পারতেন।মানুষের অনুভূতি ও আবেগের কথা বলতেন। এর ফলে মানুষ তাদের প্রতি আকৃষ্ট হতো এবং তাদেরকে আমাদেরই একজন বলে ভাবতে শিখেছিল। ধীরে ধীরে তারা সাধারণ মানুষের কাছে নিজেদের নেতা হিসেবে গ্রহণযোগ্য হয়ে উঠেন।

এই নেতারা রাষ্ট্রনীতিতে পরিবর্তন এনেছিলেন। গতানুগতিক রাজনীতির গণ্ডি পেরিয়ে তারা নতুন ধারার রাজনীতির কথা বলেছেন। পরিবর্তনের বার্তা দিয়েছেন। পুরোনো রাজনৈতিক সংস্কৃতির বাইরে এসে তরুণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের প্রতিশ্রুতি তুলে ধরেছেন। তাদের ব্যক্তিগত ইমেজ ও পারিবারিক ও ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড জনপ্রিয়তার একটি বড় কারণ ছিল। এই ব্যাকগ্রাউন্ড মানুষের মধ্যে তাদের প্রতি স্বাভাবিক আস্থা গড়ে তুলতে সহায়তা করেছে।

এক্ষেত্রে বিশেষভাবে লক্ষ্য করা যায়। নারীরা শুধু ভোট দিয়েই দায়িত্ব শেষ করেন নি। বরং মাঠে-ময়দানে আন্দোলন, সভা-সমাবেশ ও মিছিলের সম্মুখসারিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। নারীরাই হয়ে উঠেছিলেন তাদের শক্তির অন্যতম উৎস। তাদের জনপ্রিয়তা অর্জনে নারীদের অবদান ছিল গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান। এই আকর্ষণ কখনোই কেবল বাহ্যিক ছিল না। বরং এসব নেতা নারীদের কাছে আস্থা, ভালোবাসা ও নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছিলেন।

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কেন এত জনপ্রিয় ছিলেন!


এ প্রশ্নের উত্তরে প্রথমেই বলতে হয়- তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রথম আফ্রিকান–আমেরিকান প্রেসিডেন্ট। এই ঐতিহাসিক অর্জনই তাকে আলাদা করে তুলে ধরেছিল। দেশটির অগণিত নারী, সংখ্যালঘু ও তরুণরা তার মধ্যে আশা দেখেছিলেন। ভবিষ্যৎ দেখেছিলেন। যেকারণে ওবামা পরিবর্তন এবং নতুন সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছিলেন।
ওবামা ছিলেন বুদ্ধিমান।ভদ্র ও সম্মানশীল। একই সঙ্গে আবেগী ও প্রগতিশীলও ছিলেন। এই গুণগুলোর সমন্বয় তাকে অত্যন্ত আকর্ষণীয় ও প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত করেছিল।


নারীদের প্রতি তার আচার-আচরণে সবসময়ই সম্মান ও সংবেদনশীলতা প্রকাশ পেয়েছে। পরিবার ও স্ত্রী মিশেল ওবামার সঙ্গে তার সম্পর্ক ছিল দৃঢ়, সুস্থ ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ। তিনি প্রকাশ্যে স্ত্রীকে সম্মান দেখাতেন। পরিবারকে অগ্রাধিকার দিতেন। তিনি একজন দায়িত্বশীল বাবা হিসেবেও নিজের ভূমিকা যথাযথভাবে পালন করতেন। এই বিষয়গুলো নারীরা খুব পছন্দ করতেন।


ওবামা ছিলেন প্রচন্ড আত্মবিশ্বাসী। তবে কখনোই উদ্ধত আক্রমনাত্ব ছিলেন না। তার শান্ত ভঙ্গি। স্থির দৃষ্টি এই "Calm confidence" অনেক নারীর কাছেই ছিল ভীষণ আকর্ষনীয়।


এছাড়া ওবামা ছিলেন ভাল বক্তা। তার বুদ্ধিদীপ্ত বক্তব্য ছিল স্পষ্টভাষার ব্যবহার। তার যুক্তিনির্ভর ও পরিষ্কার ভবিষ্যৎ প্রতিশ্রুতি নারীদের কাছে তার গ্রহণযোগ্য ও জনপ্রিয়তা বৃদ্ধি করতে সহায়তা করেছিল।

অপরদিকে জাস্টিন ট্রডো ছিলেন একটি রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা পিয়েরে ট্রুডো কানাডার টানা দুই মেয়াদের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। তবে রাজনৈতিক ঐতিহ্যের উত্তরসূরি হয়েও জাস্টিন ট্রুডো নিজেকে সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতে পেরেছিলেন।

তিনি ছিলেন আধুনিক। রুচিশীল ও তুলনামূলকভাবে তরুণ এক রাজনীতিবিদ। আবেগী কিন্তু বুদ্ধিদীপ্ত নেতৃত্বের মাধ্যমে তিনি নিজেকে মানবিক ও সহজ_সরল মানুষ হিসেবে তুলে ধরেন।


এই কানাডিয়ান নেতা ব্যক্তিগত আকর্ষণ ও ব্যক্তিত্বের দিক থেকেও বেশ আলোচিত ছিলেন। তিনি ছিলেন সুদর্শন। আত্মবিশ্বাসী ও স্মার্ট। তার উপস্থিতি তার নারী সমর্থকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলতো।

এছাড়া তার পোশাক–পরিচ্ছদ, ফিটনেস ও পরিপাটি ব্যক্তিত্ব নারীদের দৃষ্টি আকর্ষণ করত। ট্রুডো নিজের স্টাইল সেন্স সম্পর্কে সচেতন ছিলেন। ফিটিং স্যুট, রঙের সামঞ্জস্য এবং কখনো কখনো মজার ছলে রঙিন মোজা পরার অভ্যাস তাকে একদিকে স্মার্ট, অন্যদিকে সহজে কাছে টানা যায়—এমন একটি ইমেজ দিয়েছিল। যা রাজনীতিবিদদের মধ্যে তুলনামূলকভাবে বিরল।

ট্রুডো চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে পারতেন। ফলে তার মধ্যে আত্মবিশ্বাসী কিন্তু অহংকারী নন—এমন একটি ভাবমূর্তি গড়ে উঠে।


এ ছাড়া ট্রুডো নারীর অধিকার ও লিঙ্গসমতার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। পরিবার নিয়ে খোলামেলা কথা বলতেন। তার কাজে ও কমে আবেগ ও স্বচ্ছন্দতা তাকে অনেকের কাছে “emotionally safe” বা আবেগগতভাবে নির্ভরযোগ্য নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। আসলে ট্রুডো তার চারপাশে এক ধরনের "Celebrity politician" ইমেজ তৈরি করেছিলেন। যেখানে নেতৃত্বের পাশাপাশি ব্যক্তিত্বও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। ওবামা ও ট্রুডোর ক্ষেত্রে এইসব মনস্তত্ত্ব কাজ করেছে।


বারাক ওবামা, জাস্টিন টুডো, ইমরান খানদের প্রতি নারীদের গভীর প্রেম বিশ্বজন স্বীকৃত। এই নেতারা ক্ষমতাশালী, কিন্তু আগ্রাসী নন। কথা বলায় সংযম, আবেগ বোঝার চেষ্টা—এগুলো নারীদের কাছে নিরাপদ ও বিশ্বাসযোগ্য ইমেজ তৈরি করেছিল। তাদের কথায় আবেগ ও মর্যাদা ছিল।


ওবামা কিংবা ইমরান খানের বক্তৃতা বিশ্লেষণ করলে দেখা যায়-নারী, পরিবার, সম্মান ও ভবিষ্যৎ প্রজন্মের মতো শব্দগুলো বারবার ফিরে আসে। এটি কেবল রাজনৈতিক বক্তব্য ছিল না। বরং ছিল মানুষের সঙ্গে আত্মিক সংযোগ বা relatability তৈরির একটি কৌশল।

বারাক ওবামা নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং নেতৃত্বে নারীর অংশগ্রহণের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছিলেন। তার নীতিগত অবস্থান ও বক্তব্যে নারীর ক্ষমতায়ন একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করে ছিল।

অন্যদিকে জাস্টিন ট্রডো প্রকাশ্যে নিজেকে একজন ফেমিনিস্ট হিসেবে ঘোষণা করেছিলেন। লিঙ্গসমতা নিশ্চিত করছিলেন। নারীবান্ধব মন্ত্রিসভা গঠনের মাধ্যমে তিনি বিশেষ করে নারী ও তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের ইমরান খান খেলোয়াড়ি জীবন থেকেই ব্যাপক জনপ্রিয় ছিলেন। তিনি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। তার গ্ল্যামার, ব্যক্তিত্ব ও মাঠের পারফরম্যান্স তাঁকে নারীদের কাছে বিশেষভাবে জনপ্রিয় করে তোলে।


পরবর্তীতে একজন রাজনৈতিক নেতা হিসেবে ইমরান খান দুর্নীতিবিরোধী স্লোগান ও “নয়া পাকিস্তান”-এর স্বপ্ন তুলে ধরেন। রাজনৈতিক অস্থিতিশীলতা ও দুর্নীতিতে বিরক্ত পাকিস্তানের মানুষ পরিবর্তনের কথা শুনতে চাইছিল- আর ইমরান খান সেই পরিবর্তনের ডাক দিয়েছিলেন। পাকিস্তানের নারী সমথকদের ব্যাপক সমর্থন ও ভালোবাসাকে পুঁজি করে তিনি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে সক্ষম হয়েছিলেন।


বিশ্বের এই ধারার রাজনৈতিক নেতাদের আলোচনায় আজ ধীরে ধীরে উচ্চারিত হচ্ছে একটি নাম। তিনি বাংলাদেশের “তারেক রহমান’। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারম্যান।

তারেক রহমানের রাজনৈতিক বক্তব্যে ও পরিকল্পনায় নারীদের অগ্রধিকার দেয়া হয়েছে। নারীর অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। নারীর নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ক্ষমতায়ন, বারবার তার বক্তব্য গুরুত্ব পাচ্ছে। উচ্চারিত হচ্ছে।

তিনি দলীয় রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানো কথা বলেছেন। দলীয় সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে নারীদের ভূমিকা জোরদার করার কথা বলছেন। নারীদের সামাজিক মর্যাদার প্রশ্নে তার অবস্থান পরিস্কার ও স্পষ্ট । তার এই নীতি নারীদের কাছে আস্থা বাড়াছে।


তারেক রহমানের প্রতি এই যে নারীদের আগ্রহ| সমর্থন| ভালবাসা। এই পছন্দের ভিত্তি কোনো ব্যক্তিগত মোহ নয়। বরং সম্মানজনক আচরণ, মানবিক ভাষা, সুন্দর দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎমুখী রাজনীতির প্রতিশ্রুতি হিসেবে দেখা হচ্ছে।


এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক পরিসরে আলোচিত নারীবান্ধব নেতৃত্বের আলোচনায় অনেকের বিবেচনায় তারেক রহমানের নামও উচ্চারিত হচ্ছে।

তারেক রহমান বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়ায় তিনি শৈশব থেকেই রাজনীতির পরিবেশে বেড়ে উঠেছেন। পিতা-মাতার রাজনৈতিক থেকে দেখে শিখেছেন। দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক ও নীতিনিধারকের ভূমিকায় ও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

উল্লেখ্য ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর রাজনৈতিক অস্থিরতা, মামলার চাপ ও তৎকালীন পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি দেশত্যাগ করতে বাধ্য হন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করতে হয়। দেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুকূল পরিবেশ না থাকায় তিনি দীর্ঘ সময় নিরবাসিত জীবনযাপন করেন।

দীর্ঘ প্রবাস জীবন শেষে গত ২৫ ডিসেম্বর তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেন। তাকে স্বাগত জানাতে রাজধানীতে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল। সমর্থকদের ভালোবাসা ও আবেগঘন অভ্যর্থনা তার রাজনৈতিক অবস্থানকে নতুনভাবে আলোচনায় নিয়ে আসে।

তবে দেশে ফেরার মাত্র পাঁচ দিন পর, গত ৩০ ডিসেম্বর ২০২৫, তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দেশে ফিরে তাকে এক কঠিন ব্যক্তিগত ও রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে হয়।


বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না। অগণিত মানুষের কাছে তিনি ছিলেন একজন দেশপ্রেমিক ও আপসহীন নেতৃত্বের প্রতীক। তার মৃত্যু পরবর্তী সময়ে দলের নেতৃত্বের ভার চলে আসে তারেক রহমারের কাছে। অথ্যাৎ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের পদ লাভ করেন।

একদিকে ব্যক্তিগত শোক। অন্যদিকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। এই দুই বাস্তবতার মধ্যে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। সভা-সমাবেশ, সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।


পিতা জিয়াউর রহমান ও মাতা বেগম খালেদা জিয়ার প্রতি এদেশের মানুষের যে শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। তার ধারাবাহিকতায় , তাদের সন্তান হিসেবে তারেক রহমানও সমর্থকদের কাছ থেকে আবেগ ও প্রত্যাশার একটি বিশেষ স্থান অর্জন করতে পেরেছেন।

বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তারেক রহমান কেবল ব্যক্তি হিসেবে নয়। বরং একটি পরিবর্তন সময়ে নতুন ধারার রাজনীতির প্রতীক উঠেছেন ।


যিনি জন্মসূত্রেই রাজনীতির সঙ্গে যুক্ত হলেও কেবল উত্তরাধিকার নির্ভর রাজনীতিতে সীমাবদ্ধ রাখেননি নিজেকে। নিজস্ব চিন্তাভাবনা। ভবিষ্যৎ পরিকল্পনা। আধূনিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে নতুনভাবে রূপ দিতে সক্ষম হয়েছেন।

তারেক রহমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে একজন আধুনিক রাজনৈতিক নেতা হিসেবে গড়ে তুলেছেন। —এমন ধারণা তার সমর্থকদের মধ্যে ক্রমেই জোরালো হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি সারা দেশে প্রচারণা, সভা-সমাবেশ ও বক্তব্যের মাধ্যমে সক্রিয় সময় পার করছেন। অনেকের মতে, তিনি রাজনীতির প্রচলিত ধারা থেকে বেরিয়ে নতুন উপস্থাপনা ও নতুন ভাষা নিয়ে হাজির হয়েছেন, যা রাজনৈতিক অঙ্গনে একটি ভিন্ন মাত্রা যোগ করেছে।

তার বক্তব্যের ধরন, প্রচারণার কৌশল, ভাষার ব্যবহার, ব্যক্তিগত আচরণ, পোশাক-পরিচ্ছদ ও ভবিষ্যৎ পরিকল্পনা—সব মিলিয়ে তিনি নিজেকে একটি স্বতন্ত্র ইমেজে তুলে ধরতে সক্ষম হয়েছেন। মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের দক্ষতা তার জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে সমর্থকদের মনে করছেন। বিশেষ করে নারী সমাজের বিরাট একটি অংশ তার দেয়া প্রতিশ্রুতি, সবস্তারের জনগণের জন্য তার ভবিষ্যৎ পরিকল্পনা, সংযত ব্যক্তিত্বে আগ্রহী হচ্ছেন।

একজন বিশ্বাসযোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের যে গুণাবলি প্রয়োজন—সংযম, স্পষ্ট বক্তব্য, ধৈর্য, সহমর্মিতা ও দৃঢ়তা—এসব বৈশিষ্ট্য তার বক্তব্য ও কর্মকাণ্ডে প্রতিফলিত হচ্ছে বলে তার সমর্থকরা মনে করেন। ফলে বাংলাদেশের রাজনীতিতে যে নেতৃত্বের শূন্যতার কথা প্রায়ই আলোচিত হয়, তা পূরণে তিনি ভূমিকা রাখতে পারেন-এমন প্রত্যাশাও দেখা যাচ্ছে।

বাংলাদেশের প্রেক্ষাপটে তাঁর জনপ্রিয়তা ও ইমেজ তৈরীতে কয়েকটি বিষয় বিশেষভাবে আলোচিত:

১. দীর্ঘ অনুপস্থিতিঃ
রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘ সময় তাকে দেশের বাইরে অবস্থান হয়। তিনি সরাসরি রাজনীতির মাঠে ময়দানে দলীয় রাজনীতিতে অংশ নিতে পারেননি। অনলাইনে যোগাযোগ এবং পরামশ দিয়েছেন। দলীয় রাজনীতি এবং দেশে তার একটা অভাব, অনুপস্থিতি তৈরী হয়েছিল। তিনি অনুপস্থিত থেকেও রাজনৈতিক আলোচনায় সক্রিয় ছিলেন। ফলে তার অনুপস্থিতি তার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলেছিল।

২. নিপিড়িত ও উত্তরাধিকারীঃ
একদিকে রাজনৈতিক নিপীড়নের কঠিন সময়ের অভিজ্ঞতা। অন্যদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে উত্তরাধিকার রাজনীতি। এই দু’টি উপাদান মিলিয়ে মানুষের আবেগ ও সহানুভূতির একটি জায়গা তৈরি হয়েছে।
বিশেষ করে নারী সমর্থকদের একটি অংশের মধ্যে এ বিষয়টি প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

সেসাথে তার ব্যক্তিত্বের কিছু দিকও আলোচিত হচ্ছে। যেমন- তার মার্জিত রুচিবোধ। সংযত ও শান্ত মেজাজ।কেয়ারিং মনোভাব।নারীদের প্রতি সম্মান প্রদর্শন।শোনার আগ্রহ।দেশপ্রেম। অযথা আক্রমণাত্মক ভাষা পরিহার। অতিরিক্ত তোষামোদ অপছন্দ করা। এসব গুণগুলো তাকে একজন দক্ষ নেতৃত্বের প্রতিচ্ছবি হিসেবে উপস্থাপন করছে বলে সমর্থকরা দাবি করেন।

নারীরা সাধারণত স্বচ্ছতা পছন্দ করেন। নির্ভরযোগ্যতা ও নিরাপত্তাবোধকে গুরুত্ব দেন। এই ধারণা থেকে অনেকেই মনে করেন, তারেক রহমান সংযত আচরণ ও ভবিষ্যতমুখী বক্তব্য নারীদের মধ্যে আস্থার জায়গা তৈরি করে নিচ্ছেন।

পোশাক-পরিচ্ছদও রাজনীতিতে এক ধরনের নীরব ভাষা হিসেবে কাজ করে। যেমন, বারাক ওবামার স্যুট কিংবা জাস্টিন ট্রুডোর ফিটেড ব্লেজার ও শার্ট তাদের রুচি ও শৃঙ্খলার বার্তা বহন করেছে বলে বিশ্লেষকরা বলেন। একইভাবে তারেক রহমানের পোশাকে অপ্রয়োজনীয় জাঁকজমক নেই। রাজকিয় ভাব নেই। এক সাদা শার্ট ও ব্লু প্যান্টের মার্জিত ভাব। তার ভাবমূর্তিকে জোরদার করছে।

এই সাধারণ ও পরিমিতিবোধ তাকে অনেকের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলছে। সব মিলিয়ে বলা যায়, তার সংযত চলন। পরিমিত ভাষা। নারীবান্ধব রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর জোরদান। এসব উপাদান তার প্রতি দেশের একটি অংশের মানুষের, বিশেষ করে নারীদের আগ্রহ ও আস্থা তৈরি করছে। পরিশেষে বলা যায়, ইতিহাসে বারাক ওবামা বা জাস্টিন ট্রুডোর মতো নেতাদের নাম নারীদের সমর্থন নির্ভর জনপ্রিয়তার উদাহরণ হিসেবে আলোচিত হয়।

আর বাংলাদেশের প্রেক্ষাপটে তারেক রহমানকেও অনেক সমর্থক সেই ধারার নেতৃত্বের সঙ্গে তুলনা করছেন। সময়ই বলে দেবে তার এই ইমেজ ও রাজনৈতিক অবস্থান কতটা স্থায়ী ও প্রভাবশালী হয়ে উঠবেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews