ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে চট্টগ্রাম জেলা ফাইনালে উঠেছে। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমি ফাইনালে চট্টগ্রাম ৬৪ রানে খাগড়াছড়ি জেলাকে হারায়। এ ফাইনালে ওঠার পেছনে অগ্রণী ভূমিকা রাখে চট্টগ্রামের বোলার আকবর। সে একাই খাগড়াছড়ির ব্যাটিংয়ে ধস নামায়। আট ওভার বোলিং করে মাত্র ১০ রান দিয়ে পাঁচটি উইকেট তুলে নেয়। খাগড়াছড়ি ১১৬ রান করে সবাই আউট হয়ে যায়। আবদুল্লাহ ৩৫, আশরাফুল ১৫ রান করে। এর আগে চট্টগ্রাম প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৮০ রান করে। তাদের অদিত্র ৪০, ইকবাল ৬৫ রান করে। অতিরিক্ত খাত থেকে আসে ৩২ রান।